• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল ৩৯ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অবসরে গেলেন শিক্ষাগুরু কুহিনূর আক্তার মুন্সী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মামলাজট নিরসনে মধ্যস্থতা দিচ্ছে ইতিবাচক ফল: আইনমন্ত্রী ভাইরাল ভিডিও ঘিরে শেহনাজকে নিয়ে প্রেমের গুঞ্জন জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কওমি দলগুলো?

মহীয়সীর আয়োজনে ‘হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

আলমগীর কবীর হৃদয়:

নন্দিত কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস উপলক্ষে পাবনার সাহিত্য সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র-এর উদ্যোগে ‘হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টায় পাবনা শহরের দিলালপুরস্থ মেমোরিয়াল ক্লাব বুকস (এ. হামিদ কমপ্লেক্স)-এ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও গবেষক ড. মোহাম্মদ আব্দুর রউফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চিকিৎসক ডা. সরওয়ার জাহান ফয়েজ। স্বাগত বক্তব্য প্রদান করেন মহীয়সী সাহিত্য পাঠচক্রের সহ-সভাপতি, কবি ও গল্পকার কথা হাসনাত।

আলোচনা পর্বে বক্তারা হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, সৃষ্টিশীলতা, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান এবং নতুন প্রজন্মের ওপর তাঁর প্রভাব তুলে ধরেন।

আলোচনায় অংশ নেন মহীয়সী সাহিত্য পাঠচক্রের উপদেষ্টা ও সংগীতশিল্পী মো. মাজাহারুল ইসলাম, নদী গবেষক ড. মনছুর আলম, শিশুসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক দেওয়ান বাদল, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, গীতিকার, সংগঠক ও সাংবাদিক আলমগীর কবীর হৃদয়, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক কবি এটিএম ফজলুল করিম, সহ-সভাপতি আকতারুজ্জামান জর্জ, অর্থ সম্পাদক কবি ও গীতিকার মরিয়ম বেলারুশী, কবি মোহাম্মদ আলী, কাব্যশ্রী লেখক চক্র, পাবনার সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ এবং পাঠচক্র সম্পাদক সাবিনা ইয়াসমিন জুঁইসহ আরও অনেকে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহীয়সী সাহিত্য পাঠচক্রের সভাপতি রেহানা সুলতানা শিল্পী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক যাযাবর জিয়া।

স্মরণ সন্ধ্যায় হুমায়ূন আহমেদের সাহিত্যজীবন, সৃষ্টিশীল দর্শন ও বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন