• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার সন্তান ডা. শাহনেওয়াজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ:

গাইবান্ধায় ছিনতাইকৃত ২২টি মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গাইবান্ধা সদর থানায় দায়ের করা একটি ছিনতাই মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মোড় এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. আয়াত খান (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের ফিরোজা মার্চেন্ট প্লাজার আরিয়ান টেলিকমে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ২০টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ সময় চোরাই মোবাইল কেনাবেচার অভিযোগে দোকানের দুই যৌথ মালিক মাসুম মিয়া (৩০) ও রানা (২৮)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আয়াত খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় আগে থেকেই ১০টি মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন