• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা সেনবাগ থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১১ সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন নেত্রকোণায় নিজ বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা সাইবার মামলায় সাংবাদিক শফিকের জামিন সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

আজ ২৫ জুলাই ২০২৬ তারিখ ভোরে এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, ৫৩ বিজিবির অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল ভোর ৪টা ৪০ মিনিটে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬২,৮০০/- (বাষট্টি হাজার আটশত) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

সীমান্তে অপরাধ ও মাদক চোরাচালান দমনে কঠোর অবস্থান নিয়েছে ৫৩ বিজিবি। চলতি জুলাই মাসে বিভিন্ন অভিযান পরিচালনা করে ১ জন আসামিসহ মোট ৬০৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি। জব্দকৃত এসব মাদক ও অন্যান্য সামগ্রীর সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪,০২,৬০০/- (চার লক্ষ দুই হাজার ছয়শত) টাকা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ করাসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিহত করতে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন