• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাইবান্ধায় ডিবির অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২ ইউনিয়ন বিভাজন হলে সীমান্তে অপরাধ বাড়বে: মুরাদ হোসেন রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও উখিয়ার ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি আবারও খুলে গেল বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার টেকনাফে মানব পাচারমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত কাঁঠালিয়ার জুলাই শহীদ রাকিবের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান উখিয়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত বীরগঞ্জে যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে নতুন রাজনৈতিক মোড়: আলীম সরকার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আফজাল হোসেন:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের নবনির্মিত পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক।

উদ্বোধনের পর মাননীয় সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক বলেন, ফুলবাড়ী উপজেলা প্রশাসনের কার্যক্রম-সংক্রান্ত আলোচনা সভা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, নতুন পরিদর্শন কক্ষটি সরকারি কার্যক্রম তদারকি, সমন্বয় সভা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উপজেলা প্রশাসনের সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন