• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ইকোনমিক জোনের ভেতরেই চুরি, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন কাইচাইল ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বর মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষ, চাঁদা দাবির অভিযোগ, উভয় পক্ষের থানায় এজাহার ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড বাকেরগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাক্টরের পেছনে ছুটে চলা শৈশব পাঁচবিবিতে জুলাই আন্দোলনের শহীদ বিশাল সরকারের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন জুলাই যোদ্ধা সংগঠনের ১০ দফা দাবি; কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় আহত যশোর জেলা সমন্বয়ক বাহুবলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত, আহত ২

নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবলে উন্মাদনা, চ্যাম্পিয়ন নয়াবাড়ী ব্যাচ ইলেভেন

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

শহীদুল ইসলাম শরীফ:

ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে ধুলাশুরা ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নয়াবাড়ী ব্যাচ ইলেভেন

সোমবার (৩ আগস্ট) বিকেলে নবাবগঞ্জের বারুয়াখালী স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“খেলাধুলা মানুষের মনের সংকীর্ণতা দূর করে এবং তরুণ সমাজকে মাদক, অপরাধ ও মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখে। নবাবগঞ্জের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলতে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমাদের যুবসমাজকে দেশ গঠনে উপযোগী করে তুলতে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

ফাইনাল ম্যাচের শুরু থেকেই নয়াবাড়ী ব্যাচ ইলেভেন ও ধুলাশুরা ফুটবল একাদশের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকরা উপভোগ করেন রোমাঞ্চকর ফুটবল। তবে চমৎকার দলীয় সমন্বয়, গতিময় আক্রমণভাগ এবং দৃষ্টিনন্দন নৈপুণ্য প্রদর্শন করে নয়াবাড়ী ব্যাচ ইলেভেন প্রতিপক্ষের জালে তিনবার বল জড়িয়ে ৩-০ গোলের ব্যবধানে শিরোপা নিশ্চিত করে।

খেলা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশপাশের এলাকা থেকে আগত হাজারো ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন