• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্রেপ্তার আসামিকে বাদীর মারধরের অভিযোগ নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ডিএমপির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৮৩ রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন ঝুঁকিপূর্ণ ভবন ও ভাঙা রাস্তা নিয়ে জামালচর প্রাথমিক বিদ্যালয় কমিটির উদ্বেগ ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা, কেড়ে নেওয়া হলো মোবাইল নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি সংঘর্ষ-অভিযোগের মধ্যেই নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

কুমিল্লায় ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

ডেস্ক রিপোর্ট / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাডো গাড়িও জব্দ করা হয়।
সোমবার (১৭ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মাদকের একটি চালান বহনকারী সাদা রঙের প্রাডো গাড়ির গতিবিধি নজরদারিতে রাখে ডিবির দল। পরে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে গাড়িটিকে অনুসরণ করা হয়। একপর্যায়ে কোতোয়ালি থানাধীন জাগুরঝুলি এলাকার কৃষ্ণনগর এলাকায় গাড়িটি আটক করা হয়।
পরে প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গণনা করে সেখানে ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।
অভিযানের সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, গতকাল কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। রাতে চট্টগ্রামে অবস্থানের পর সকালে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, কুমিল্লাকে মাদকমুক্ত রাখতে মাদক চোরাচালান, পরিবহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন