• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা

বিপ্লব সিকদার / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও পেশাদার কর্মসম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্মেলন কক্ষে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।
বক্তব্যে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, বিচার বিভাগ ও পুলিশের মধ্যে সুসমন্বিত ও কার্যকর কর্মসম্পর্ক ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিচারিক কার্যক্রমের গতিশীলতা বাড়াতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও পেশাদার সমন্বয় প্রয়োজন। একই সঙ্গে মানবাধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় ও আলোচনা সভার মাধ্যমে বিচার বিভাগ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণকে মানসম্মত বিচারিক সেবা দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় বিচার বিভাগ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন