• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ

ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ

আল মামুন / ০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার মেঘনায় পৃথক অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ২০১৩ সালের একটি ডাকাতি মামলার আসামি মো. সেলিম (৪৬)কেও গ্রেপ্তার করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর তাঁদের কুমিল্লার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ১২ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাতে মানিকারচর ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে বাহার উদ্দিন (২৬), মো. রানা (৩০) ও মো. ফারুক (৪৮)কে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে যথাক্রমে ১৫০, ১০০ ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের চালান প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, মো. সেলিমের বিরুদ্ধে ২০১৩ সালের ৩০ জুন লাকসাম থানায় দায়ের করা ৩৯৫/৩৯৭ ধারার একটি ডাকাতি মামলা রয়েছে। মেঘনা থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ১৩ সেপ্টেম্বর আদালতে পাঠায়। ওসি শহীদুল ইসলাম আরও বলেন
মাদক মামলায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মামলাগুলোর তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন