ঢাকা   ১১:০৬:০৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলা হুথি বাহিনীর

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2026,
  • 31 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাত্র দেড় মাস ব্যবধানের মধ্যে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও বিপনন কোম্পানি আরামকো-কে লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি বাহিনী। গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী এ দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ব্রিগেডিয়ার জেনারেল সারী দাবি করেছেন, রোববার সৌদির রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় খুরাইস প্রদেশে আরামকোর স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে হুথি যোদ্ধারা। হুথি বাহিনীকে দমনে ইয়েমেনে সৌদি বাহিনীর প্রায় নিয়মিত বিমান অভিযানের পাল্টা জবাব দিতে এ হামলা করা হয়েছে বলে জানিয়েছেন হুথি মুখপাত্র।

রোববারের টেলিগ্রাম পোস্টে ইয়াহিয়া সারী বলেছেন, “অপরাধী সৌদি শত্রুরা আমাদের জনগণকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। গত ১২ ঘণ্টায় রাজধানী সানা, আল-জাউফ, তাইজ, হাজ্জা এবং সাদাহ প্রদেশে প্রায় ৫০টি বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে সৌদি সেনাবাহিনী। শুধু তা-ই নয়, নতুন করে উত্তেজনা শুরুর পর থেকে এ পর্যন্ত ইয়েমেনে মোট ১ হাজার ৪৬০টি বিমান ও ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে সৌদি আরব।”

“সৌদির এসব হামলার জবাব দিতে আমাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের মাধ্যমে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং খুরাইস অঞ্চলে আরামকোর স্থাপনা লক্ষ্য করে দু’টি সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানটি পরিচালনা করা হয়েছে রিয়াদে এবং দ্বিতীয়টি খুরাইসে।”

“দু’টি অভিযানই সফল হয়েছে। আমাদের হামলা ছিল গোছানো এবং সুনির্দিষ্ট। যে দুই স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল— হামলার পর দু’টি স্থাপনাতেই বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি