ঢাকা   ০৪:১৯:১৫ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান আবদুল হাই শিকদার নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব: প্রধানমন্ত্রী বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজির দোকান বন্ধ থাকবে জন্মদিনে গ্ল্যামারাস লুকে অপু বিশ্বাস অবৈধ অভিবাসন রোধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ছোরা ও খেলনা পিস্তল উদ্ধার জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ১২৩৫, কিশোর গ্যাংয়ে আটক ৭৯৪

কালো গাউনে সাদা গোলাপে মুগ্ধ মেহজাবীন

Reporter Name
  • Update Time : Sunday, October 11, 2026,
  • 8 Time View

সুদর্শনা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ইদানিং পর্দায় তার উপস্থিতি কম। তবে সোশ্যাল মিডিয়ায় রয়েছেন সরব। প্রতিনিয়ত নতুন নতুন ফটোশুটে ভক্তদের মুগ্ধ করে রাখেন।

শনিবার (১০ অক্টোবর) পোস্ট করলেন একগুচ্ছ ছবি। এতে তার পরনে দেখা গেল কালো রঙের আভিজাত্যপূর্ণ একটি গাউন। গলায় হাল্টার নেক ডিজাইন, যা দুই পাশ থেকে ক্রস করে বুকের ওপর এসে মিশেছে। শরীরের সঙ্গে মানানসই ফিটিংয়ের ওপরের অংশটি কোমরের কাছে এসে সরু হয়েছে। কোমর থেকে নিচের দিকে গাউনটি ঘেরওয়ালা, প্লিটযুক্ত ও ছড়ানো, যা পোশাকটিতে রাজকীয় আবহ তৈরি করেছে।

এই কালো গাউনের সঙ্গে সম্পূর্ণ উল্টো রঙের ফুল হাতে নিলেন অভিনেত্রী—একগুচ্ছ সাদা গোলাপ। কখনো চাপা হাসি, তো কখনো উচ্ছ্বল হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ রাতের আগে একটু গ্ল্যামারাস সাজ।’

কালো পোশাকে মেহজাবীনের ছবিগুলো পছন্দও করছেন তার ভক্তরা। হাজার হাজার প্রতিক্রিয়া আর শত শত মন্তব্যে তারা ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘যত দিন যাচ্ছে আরো রূপবতী আর গুণবতী হচ্ছে আমাদের মেহু’; আরেকজন লিখেছেন, ‘বাহ! রূপের রানির রূপ কখনো শেষ হয় না’; অন্য এক ভক্তের মন্তব্য এরকম, ‘একদম পারফেক্ট আছে তোমার সবকিছু’।

জানা গেছে, মেহজাবীন এই সাজে উপস্থিত হয়েছিলেন একটি পুরস্কার অনুষ্ঠানে। সেখানে তিনি ‘নীল সুখ’ ওয়েব সিনেমার জন্য সেরা অভিনেত্রী (পপুলার) হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি