ঢাকা   ১০:৫৮:৪৮ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের মধ্যেও কমল তেলের দাম

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,
  • 10 Time View

রাশিয়া থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ইউক্রেন ও রাশিয়া একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর বিশ্ববাজারে রাশিয়ার তেল সরবরাহ বাড়তে পারে বলে প্রত্যাশা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এখনো কাটেনি। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে তেলের দাম তুলনামূলক বেশি রয়েছে। ফলে দরপতনের পরও ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৩ ডলার ৩৫ সেন্টে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫৫ সেন্টে দাঁড়ায়।

বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের সম্ভাবনা দেশটি থেকে তেল সরবরাহ বৃদ্ধির প্রত্যাশা তৈরি করেছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়ে রেখেছে। ফলে আগামী দিনে তেলের দাম বাড়বে নাকি আরও কমবে, তা মূলত যুদ্ধ পরিস্থিতির গতিপ্রকৃতি ও আন্তর্জাতিক বাজারে সরবরাহের ওপর নির্ভর করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি