ঢাকা   ১০:৫৮:৩২ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসসের পরিচালক দিদারুল আলমকে সিজেএফডির অভিনন্দন

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,
  • 9 Time View

বিপ্লব সিকদার : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় সাংবাদিক দিদারুল আলম দিদারকে অভিনন্দন জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)।

সোমবার (১২ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় সিজেএফডির সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম এ অভিনন্দন জানান। তাঁরা বলেন, সাংবাদিকতা পেশায় দিদারুল আলম দিদারের দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও নেতৃত্বের স্বীকৃতি তাঁর এ অর্জন।
অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে দিদারুল আলম দিদারের অভিজ্ঞতা ও প্রজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর এ সাফল্যে সিজেএফডি পরিবার আনন্দিত ও গর্বিত বলেও উল্লেখ করেন তাঁরা।
তাঁরা আরও বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বাসসের পরিচালনা বোর্ডে দিদারুল আলম দিদারের অন্তর্ভুক্তি সংস্থাটির কার্যক্রমকে আরও গতিশীল, পেশাদার ও সময়োপযোগী করতে সহায়ক হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

দিদারুল আলম দিদার সিজেএফডির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাচিত নির্বাহী সদস্য। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিজেএফডির নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, তাঁর মেধা, অভিজ্ঞতা ও পেশাদারিত্ব দেশের গণমাধ্যমের উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি