ঢাকা   ১১:৪৩:০৭ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,
  • 5 Time View

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার ঘটনার পর ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। গত শনিবার থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এসব পথে বিভিন্ন এয়ারলাইনসের মোট ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৫ হাজার ৪১৮ জন যাত্রী।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানান।

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ১২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া ট্রানজিটের মাধ্যমে সৌদি আরবগামী ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত শনিবার রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ওপর একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হন বলে দাবি করা হয়েছে।

নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন এবং ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর রেশ কাটতে না কাটতেই গত রোববার আবারও বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে এক পাকিস্তানি প্রবাসী নিহত হন এবং ১১ জন আহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ফ্লাইট বাতিলের কারণে সৌদি আরবগামী যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি