ঢাকা   ০২:৪৯:৩৬ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা খন্দকার মোশাররফের সঙ্গে আবুল হাশেমের সাংগঠনিক আলোচনা মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, বিপুল খাদ্যপণ্য নষ্ট

মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026,
  • 7 Time View

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শাহে আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফখরুদ্দীন রাজী, উপজেলা প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লিপি মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।

এ বছরের প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক পর্যায়ে প্রস্তুতি গ্রহণ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।এছাড়া র‍্যালির নেতৃত্ব ও অগ্নিনির্বাপক মহড়ার শিখানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি