• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

গজারিয়ায় সড়কের পাশে টিউবওয়েল স্থাপন: চলাচলের বিঘ্ন।

নিজস্ব সংবাদ দাতা / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

২৯ এপ্রিল ২০১৯,

বিন্দুবাংলা টিভি .কম,

এম ডি ওসমান:     উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে প্রভাব খা‌টিয়ে সড়কের পাশে টিউবওয়েল স্থাপনের অ‌ভিযোগ পাওয়া গেছে।

ইউনিয়নে তেতৈতলা গ্রামের প্রধান সড়কের পূর্ব পাশে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম পাশে জামে মসজিদ সড়কের পাশে টিউব‌ওয়েল স্থাপন করা হয়েছে।

জানা যায়, বালুয়াকান্দি ইউ’পি সদস্য মো. দিদার হোসেন তার ব্য‌ক্তিগত টিউব‌ওয়েল সড়কের পাশে স্থাপনের ফলে সড়কের দু-পাশে অবস্থিত জামে মসজিদ ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী, মুসল্লিগন এবং পথচারী চলাচলে বি‌ঘ্নিত হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন,
তেতৈতলা গ্রামের এক মাত্র প্রধান এ সড়কটি। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ নানা গন্তব্য চলাচল করে। সড়কের দুই পাশে অবস্থিত সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদ। এম‌নিতেই রাস্তা চাপা ও পর্যাপ্ত ফুটপাত নেই, তার ওপর গাড়ীর সংখ্যা বে‌শি। ব্যস্ততম এ সড়কের পাশে টিউব‌ওয়েল স্থাপন করায় সকলের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অবিলম্বে তেতৈতলা গ্রামের এক মাত্র প্রবেশের প্রধান সড়কে স্থাপন টিউব‌ওয়েল জনস্বার্থে মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে অন্যত্র জায়গায় স্থাপন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন