https://bindubanglatv.com/
দাউদকান্দি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজার সার্বিক আয়োজন, মণ্ডপের পরিবেশ ও নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ড. খন্দকার মারুফ হোসেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় আয়োজন সম্পর্কে অবগত হন তিনি।
তাঁর এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার বিষয়টিও এ সফরে গুরুত্ব পায়।