ঢাকা   ০১:২৪:৩৬ পিএম, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি-মাদক সংশ্লিষ্টদের তালিকা চাইলেন ড. মারুফ হোসেন

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026,
  • 6 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দাউদকান্দি ও মেঘনা (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা এলাকায় চাঁদাবাজি ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, ঘটনার বিবরণ ও প্রমাণসহ তালিকা চেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

মঙ্গলবার (২০ অক্টোবর)নিজস্ব ফেসবুক আইডিতে তিনি লিখেন , বিভিন্ন কমিটি গঠন, প্রতিষ্ঠান পরিচালনা কিংবা অন্য কোনো অজুহাতে কেউ চাঁদা দাবি বা আদায় করলে এবং মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য প্রমাণসহ গোপনীয়ভাবে তাঁর কাছে পাঠাতে হবে।
তিনি জানান, অভিযোগগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ব্যক্তিগত বিরোধ বা বিদ্বেষের কারণে কাউকে তালিকাভুক্ত করা যাবে না। অভিযোগের পক্ষে যথাযথ তথ্য-প্রমাণ থাকতে হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পরিচয় যা-ই হোক, কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।
তবে এ বিষয়ে অভিযোগ জমা দেওয়ার নির্দিষ্ট মাধ্যম বা সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি