ঢাকা   ১২:৫০:১২ পিএম, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাকলীর কণ্ঠে নজরুলের ‘মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026,
  • 1 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ভক্তিমূলক আগমনী গান ‘মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’ নতুন আবহে শ্রোতাদের সামনে নিয়ে এসেছে দেশের অন্যতম জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানটিতে দরদি কণ্ঠে গান গেয়েছেন সংগীতশিল্পী ডা. কাকলী হালদার। গানটির আবেগ ও ভক্তির ভাবরসকে অপূর্ব দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন নৃত্যশিল্পী সঞ্চিতা চক্রবর্তী।

গানটির সংগীত পরিচালনায় যৌথভাবে দায়িত্ব পালন করেছেন সুমন চৌধুরী ও ইবনে রাজন। মিক্সিং ও মাস্টারিংয়ের কাজ সম্পন্ন করেছেন এ বি এম সাজ্জাদুর রহমান।

এই গানের দৃষ্টিনন্দন ও ভাবগম্ভীর ভিডিওটি পরিচালনা করেছেন মো. শফিকুর রহমান রুবেল। ভিডিওটির ক্যামেরার দায়িত্বে ছিলেন খলিল শেখ এবং পুরো কাজের ভিডিও সম্পাদনা ও কালার বিন্যাসের কাজ দক্ষতার সাথে সম্পন্ন করেছেন উত্তম সরকার।

বর্তমানে গানটি জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শ্রোতা-দর্শকদের জন্য উপভোগ করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি