ঢাকা   ০৪:২৭:২২ পিএম, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬

Reporter Name
  • Update Time : Wednesday, October 21, 2026,
  • 3 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামে অপহরণের শিকার ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে (৩৬) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে অপহৃত ব্যবসায়ীকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম পুইছড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।

আটক অন্য পাঁচজন হলেন—মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়। এ সময় সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি এসআরবি পোশাক পরিহিত অবস্থায় তাঁকে তুলে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীর স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি