ঢাকা   ০৫:৩২:৪১ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে উদ্ধার ১০৭ হারানো মোবাইল

Reporter Name
  • Update Time : Tuesday, October 27, 2026,
  • 2 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৭টি থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে ফোনগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব গ্রহণের পর হারানো সম্পদ উদ্ধার, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম জোরদারে বিভিন্ন উদ্যোগ নেন। এর অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা এ বিশেষ অভিযান পরিচালনা করে।

উদ্ধার করা মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের মতে, এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়াতে ভূমিকা রাখবে।

জেলা পুলিশ জানিয়েছে, হারানো সম্পদ উদ্ধার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা জোরদারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি