https://bindubanglatv.com/
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া–ধনেশ্বর–চশই–গবরখোলা সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় তিনি সড়কটির পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মো. সেলিম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, মারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহনাজ ভূঁইয়া এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজী।
সড়কটির পাকাকরণ কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।