ঢাকা   ০৪:২৫:২২ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, November 3, 2026,
  • 5 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আশা করি এগুলো খুব শিগগিরই খোলার ব্যবস্থা হবে। কিছু কিছু দুষ্কৃতকারী হয়তো হামলা-টামলা করতে চাচ্ছে। কারণ শ্রমিকদের দাবি-দাওয়া যা ছিল আমরা সেটা ফুলফিল করেছি। মজুরি বোর্ড গঠন হয়েছে, তারা সন্তুষ্ট হয়েছে।

তিনি বলেন, ‘প্রায় সকল শ্রমিক নেতৃবৃন্দ– গার্মেন্টস এবং নিট, বিকেএমইএ সম্পর্কিত যারা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ– কালকে সবার সঙ্গে আমরা কথা বলেছি। মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি, সবাই সন্তুষ্ট। এখন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য যে বোর্ড গঠিত হয়েছে, সেই বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। ওইখানেই তারা বারগেন করবে এবং আমরা যাতে শ্রমিকদের জন্য সবচাইতে সহায়ক, তাদের জীবনমান উন্নয়নে যেভাবে সহায়ক হয় সেটা দৃষ্টি রেখে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য আমরাও আহ্বান জানিয়েছি। সেই আলাপ-আলোচনা ওখানে হবে। কিন্তু এখন কোনো অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ তো নাই বলে যোগ করেন তিনি।

এই অস্থিরতার পরিকল্পনা তো ডিসেম্বরের ছিল। কিন্তু আসলে সেই জায়গায় এই যে আগে থেকেই কি গোয়েন্দা তৎপরতা বা এগুলোর কি অভাব ছিল কি না, প্রশ্নে সালাহউদ্দিন আহমেদ বলেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে অতীত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল এই অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। আমরা এটা কঠোর হস্তে দমন করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি