ঢাকা   ১২:৫১:৩৭ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় ২০ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2026,
  • 4 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চান্দিনায় ৮টি সাজাসহ মোট ২০টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৪৫)। তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানের অবস্থান শনাক্ত করে চান্দিনা থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেন চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ গুপ্ত ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাম্যশ্রী বড়ুয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮টি সাজাসহ মোট ২০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারের মাধ্যমে এসব পরোয়ানা কার্যকরে পুলিশ অভিযান চালিয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সূত্রে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি