https://bindubanglatv.com/
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আওতায় ২০২৬ সালে অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ প্রক্রিয়ায় নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ ও নিয়োগপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের বর্তমান সার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি সারের সরবরাহ ও বিতরণ কার্যক্রমের স্বার্থে ২০২৬ সালে বিএডিসির আওতায় অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিএডিসির সার ডিলার হিসেবে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ ও নিয়োগপত্র বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
তবে নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বা পরবর্তী নিয়োগ কার্যক্রম সম্পর্কে নির্দেশনায় কিছু উল্লেখ করা হয়নি।