ঢাকা   ১০:১৫:১৮ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2026,
  • 1 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য এবং কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য মো. হেমায়েত উদ্দিনকে (জেলা ও দায়রা জজ, কুমিল্লা) বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে পদায়ন করা হয়েছে। তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বদলিকৃত এই বিচারিক কর্মকর্তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে নিজ প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজের নিকট দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

হেমায়েত উদ্দিন বর্তমানে কুমিল্লার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্থায়ী নিবাস বরিশালে।

এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মাসুম বিল্লা স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি