https://bindubanglatv.com/
মেঘনা প্রতিনিধি :
কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকায় জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মেঘনা থানা পুলিশ বড়কান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—মেঘনা উপজেলার আলগী ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের জসিম (৪০), গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের জুয়েল (৪৩) ও নেত্রকোনা জেলার সৌরভ (২৬)।
পুলিশ জানায়, জুয়া খেলার অভিযোগে আটকের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়।