ঢাকা   ১১:১০:৪৭ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ ৩৮১টি শিল্প কারখানা, চালু হয়েছে ২২টি : সংসদে শিল্পমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু,ভর্তি ১৯৬০ এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১৩৮৪ ঋণ নয়, অনুদান চাই; জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ বরাদ্দ করা উচিত: প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে শুধু চালকের সচেতনতা নয়, প্রয়োজন নিরাপদ সড়কব্যবস্থা সারা দেশের সব অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

জামালপুরে অপহৃত শিশুউদ্ধার ও অপহরণকারী গ্রেফতার  

Reporter Name
  • Update Time : Saturday, June 1, 2019,
  • 328 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মাহফুজুল হক তুষার, জামাল পুর :
জামালপুর পৌরসভার ধোপাকুড়ি থেকে ৩০ মে সন্ধ্যায়  অপহৃত  শিশুকে উদ্ধার এবং অপহরণকারী মো. হযরত আলীকে (১৯) আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল। শুক্রবার  (৩১ মে) দুপুর দু’টার দিকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়  র‌্যাব-১৪৷
অভিযোগে জানা গেছে, অপহৃত শিশুটি জামালপুর পৌরসভার তিরুথা সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। সে স্থানীয় ধোপাকুড়ি গ্রামের দরিদ্র এক রং মিস্ত্রির মেয়ে। প্রতিবেশী কাঠমিস্ত্রি মো. হোসেন আলীর বখাটে ছেলে মো. হযরত আলী (১৯) ওই শিশুটিকে বেশ কিছু দিন ধরে  উত্যক্ত করে আসছিল। ৩০ মে সন্ধ্যা ৬টার দিকে হযরত আলী ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে শিশুটিকে জোর করে একটি সিএনজি অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে। এ ঘটনার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল।
৩০ মে রাতেই  অপহৃত শিশুটির বাবা অপহরণকারী মো. হযরত আলীসহ কয়েকজনের নামে জামালপুর সদর থানায় অভিযোগ করেন। সদর থানার এসআই শাশ্বত দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই মেয়েটিকে উদ্ধারে ধোপাকুড়ি গ্রামে অভিযান চালায়।
এদিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি দলও ৩১ মে ভোর থেকে অপহৃত শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। র‌্যাব সদস্যরা দুপুর দু’টার দিকে জামালপুর পৌরসভার রামনগর গ্রামের আব্দুল কাদেরের বাড়ি থেকে অপহরণকারী হযরত আলীকে আটক এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করেছে।
জামালপুর সদর থানার ওসি মো.সালেমুজ্জামান বলেন, ‘অপহৃত শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপহৃত শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করানো হবে৷ অপহরণকারী হযরত আলীসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি