• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

নিখোঁজের ৪ দিন পর ছাগলনাইয়ায় কৃষকের গলিত লাশ উদ্ধার।

নিজস্ব সংবাদ দাতা / ৩৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০১৯

১৬ জুন ২০১৯, বিন্দুবাংলা টি.. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃ ফেনীর ছাগলনাইয়ায় নিখোঁজের ৪ দিন পর জাহাঙ্গীর আলম (৩৯) নামে এক কৃষকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকার কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৩ জুন (বৃহস্পতিবার) ভোরে জাহাঙ্গীর আলম বাড়ি থেকে বের হয়ে না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খুঁজে স্বজনরা। না পেয়ে তার বাবা আমান উল্যাহ ছাগলনাইয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।রোববার সকালে বাড়ির পাশের জমিতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে জানালে তিনি পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

স্থানীয় কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা বলেন,সকালে স্থানীয় লোকজন কৃষক জাহাঙ্গীরের মরদেহ দেখে আমাকে খবর দেয়।পরে স্বজনরা লাশ শনাক্ত করেন।জাহাঙ্গীর আলম কৃষিকাজ করতো,তার কোনো শত্রু নেই বলেও তিনি জানান।

ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহামেদ একটি গলিত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন