• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ নারী আটক শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ঝুনাগাছচাপানী ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম হানিট্র্যাপে মুক্তিপণ আদায়, পত্নীতলায় দুই তরুণীসহ ৪ জন গ্রেপ্তার কর্মদিবসের ৬৬ দিনে ১,২৬৬ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার: জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ: ত্রাণমন্ত্রী সামাজিক সংগঠনের উদ্যোগে ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, উপকৃত তিন শতাধিক রোগী সরকারের বিশেষ উদ্যোগে ২ লাখ ২৯ হাজার কৃষকের ঋণ পরিশোধ, রাকাবের সফল বাস্তবায়ন প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দোয়ারাবাজারে অস্ত্রের মুখে চেকবইয়ে স্বাক্ষর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ২৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

৪ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টি.. কম,
এনামুল কবির(মুন্না)দোয়ারাবাজার প্রতিনিধিঃসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে নিঃসন্তান এক বৃদ্ধাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে অস্ত্রের মুখে আটকে রেখে তার সাতটি ব্ল্যাংক চেক বই ও ষ্টাম্পে স্বাক্ষর নেয়াসহ প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় মান্নারগাঁও ইউনিয়নবাসীর আয়োজনে স্থানীয় আমবাড়ি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। ডাঃ মোঃ ফজলুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইব্রাহিম আলী,সমাজসেবক মোঃ আজাদ মিয়া,রইছ আলী,আলী হায়দার,নুর আহমদ মাছুম,নির্যাতিত মোঃ নুর উদ্দিন,নুরুজ্জামান মিয়া,আবুল খয়ের ও রুস্তম আলী প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, গত ৭ জুন দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত হরমুল আলীর ছেলে নূর উদ্দিন (৭০) এর দাম্পত্য জীবনে কোন পুত্র সন্তান না থাকায় তিনি সন্তান পাওয়ার সুখে কাতর ছিরেণ। সহজ সরল নুর উদ্দিনকে ফুসঁলিয়ে একই উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও গ্রামের মৃত মনফর আলীর ছেলে চিটিংবাজ মোঃ ফজলুল হক,মান্নারগাঁও ইউনিয়নের কামারগাঁও (লামাগাঁও) গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে সালাম উদ্দিন ও ঢোলপশি গ্রামের মৃত কোয়াজ আলীর ছেলে ইমান আলী গংরা লন্ডনী মেয়ে বিয়ে দেয়ার কথা বলে জিরাগাঁও গ্রামে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে আটকিয়ে রাখে। নুর উদ্দিনের চেক বইয়ের সাতটি ব্ল্যাংক চেকে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়া হয়। নেতৃবৃন্দরা অবিলম্বে এই চিটিংবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।
উল্লখ্য গত ২৭ জুন নিরীহ নূর উদ্দিন বাদি হয়ে নামাংকিত ব্যাক্তিদের আসামী করে আমলগ্রহনকারী জুডিসিয়াল মেজিষ্ট্র্যট আদালত সুনামগঞ্জে (দোয়ারাবাজার) মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জনসমকক্ষে প্রকাশ হলে, বিবাদিরা উল্টো বাদীকে তার স্বাক্ষরিত চেকবই দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন