• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় অনুরোধ জানানো হয়েছে ভারতকে: তথ্যমন্ত্রী জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চৌগাছায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত বাংলাদেশের

বৃদ্ধাশ্রমে প্রেম,বিয়ের পিঁড়িতে শতবর্ষী জুটি!

নিজস্ব সংবাদ দাতা / ৩৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০১৯

  • ৬ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, দিলারা আক্তার লুনা,   ডেস্ক রিপোর্ট :

বৃদ্ধাশ্রমে প্রেম কিংবা বন্ধুত্ব নতুন কোনও ঘটনা নয়। তাই বলে শতবর্ষ পার করে বিয়ে, এটা খবরই বটে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের একটি বৃদ্ধাশ্রমে।

জানা গেছে, ১০০ বছর বয়সী বর জন কুক এবং ১০২ বছর বয়সী কনে ফিলিস কুক সিলভানিয়া শহরের একটি বৃদ্ধাশ্রমে আছেন অনেকদিন ধরেই। বছরখানেক আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। সম্প্রতি এই জুটির বিয়ে হয় বৃদ্ধাশ্রমেই।

বিয়ে নিয়ে বর জন স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘পরিকল্পনা করে আমরা কিছু করিনি। আমাদের সম্পর্ক দেখে এখানকার কর্মীরা আমাদের বিয়ের কথা বললেন। আমরাও রাজী হয়ে গেলাম।থ

জন এবং ফিলিস তাদের জীবনসঙ্গীদের হারিয়েছেন অনেক বছর আগে। ফিলিস জানান, যেকোন প্রেমের সম্পর্কের সফল পরিণতি হচ্ছেই বিয়ে।

ফিলিস বলেন, ‘প্রেমে পড়া মানুষের জীবনের খুব স্বাভাবিক ঘটনা। তবে আমাদের এই বয়সে প্রেমে পড়াটা অস্বাভাবিক মনে হলেও আমরা সত্যিই পরষ্পরের প্রেমে পড়েছিথ।তিনি আরও বলেন, ‘আমাদের দুইজনের অনেক বিষয়ে মিল আছে।পরষ্পরের সঙ্গে সময় কাটানো আমরা দারুণ উপভোগ করিথ।

কোন কাজটি আপনাদের সবচেয়ে প্রিয়? এমন প্রশ্নের জবাবে জন বলেন, ‘ এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই নাথ।

শতবর্ষী এই নতুন দম্পতি জানান, পরষ্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং নিজের মতো করে থাকতে দেওয়াই যেকোন সম্পর্ক সফল রাখার গোপন রহস্য।

বৃদ্ধাশ্রমে এই নতুন দম্পতির আলাদা আলাদা রুম থাকলেও খাবারের সময় কিংবা বাইরে বসে একসঙ্গে গল্প করে দারুণ সময় পার করেন তারা। সূত্র : ফক্সেস নিউজ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন