• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ছাগলনাইয়ায় ওসি’র অব্যাহত অভিযানে ডাকাত ও মাদক ব্যবসায়ী গ্রেফতার। ।

নিজস্ব সংবাদ দাতা / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

১২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নের্তৃত্বে অব্যাহত থাকা ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ১১ জুলাই রাতে চালানো দুইটি অভিযানে ডাকাত সদস্য ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ্ উদ্দিন ১১ জুলাই রাতে প্রথম অভিযানে থানার এসআই মোঃআলমগীর হোসেনকে সাথে নিয়ে পৌরসভাধীন পশ্চিম ছাগলনাইয়া এলাকায় অভিযান চালান।অভিযানকালীন তিনি পশ্চিম ছাগলনাইয়া এলাকা থেকে জেলাধীন সোনাগাজী উপজেলার চরগণেশ গ্রামের,সিরাজুল হকের পুত্র,আন্তজেলা ডাকাত দলের সদস্য নজরুল ইসলাম ওরফে শাহিন (২৭) নামে দুর্ধর্ষ এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেন।থানা সূত্রে জানাযায়, গ্রেপ্তারকৃত ডাকাত সদস্য শাহিনের বিরুদ্ধে এরপূর্বেও ছাগলনাইয়া থানায় দায়েরকৃত দুইটি মামলা ফেনী কোর্টে বিচারাধীন রয়েছে।
ওসি মেজবাহ্ উদ্দিন একিদিন ভোরে উপজেলাধীন মহামায়া ইউনিয়নে দ্বিতীয় অভিযানে বেরহওয়াকালীন থানার এসআই মোঃমনির হোসেন,এসআই মোঃআরিফুর রহমান,এএসআই মোঃআব্দুল মতিন,এএসআই মোঃআমজাদ হোসেন ও এএসআই ওমর খানকে সাথে নিয়ে,মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে অভিযান চালান।অভিযানকালীন ওই গ্রামের মোঃইসমাইলের পুত্র,মাদক ব্যবসায়ী মোঃসাইফুল ইসলাম ওরফে সোহেল (৩২) কে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত উভয় আসামীকে একইদিন দুপুরে ফেনী কোর্টে চালান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন