• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন, মেয়েরা এগিয়ে

নিজস্ব সংবাদ দাতা / ২৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

১৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বোর্ডে এবার ২ হাজার ৩৭৫  জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। যার মধ্যে ৯৯১ জন ছাত্র ও  ১ হাজার ৩৮৪  জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা বোর্ড সূত্র জানায়, এ বোর্ডে বিজ্ঞান বিভাগে মোট ১ হাজার ৮৯৯  জন জিপিএ ৫ পেয়েছে । যার মধ্যে ৮৮৩  জন ছাত্র ও  ১ হাজার ১৬ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এ বিভাগে মেয়েরা এগিয়ে রয়েছে।

মানবিক বিভাগে মোট   ২৪৮  জন জিপিএ ৫ পেয়েছে । যার মধ্যে  ৪৪  জন ছাত্র ও ২০৪  জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এ বিভাগেও মেয়েরা এগিয়ে রয়েছে।

এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট  ২২৮  জন জিপিএ ৫ পেয়েছে । যার মধ্যে ৬৪  জন ছাত্র ও  ১৬৪  জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এ বিভাগেও মেয়েরা এগিয়ে রয়েছে।

উল্লেখ্য যে, উল্লেখ্য যে, এবার এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯৪ হাজার ৩৬০ জন। যার মধ্যে ৪৩ হাজার ২২২ জন ছাত্র ও ৫১ হাজার ১৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশ করেছে ৭৩ হাজার ৩৫৮ জন। যার মধ্যে ৩৩ হাজার ৩৩২ জন ছেলে এবং ৪০ হাজার ২৬ জন মেয়ে পাশ করেছে।  এবার পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ । পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে । ছেলেদের পাশের হার ৭৭.১২  শতাংশ এবং মেয়েদের পাশের হার ৭৮.২৭ শতাংশ। এবারের পাশের হার বিগত ৫ বছরের তুলনায় বেড়েছে। ২০১৮ সালে পাশের হার ছিল ৬৫.৪২ শতাংশ, ২০১৭ সালে পাশের হার ছিল ৪৯.৫২ শতাংশ, ২০১৬ সালে পাশের হার ছিল ৬৪.৪৯ শতাংশ, ২০১৫ সালে পাশের হার ছিল ৫৯. ৮০ এবং ২০১৪ সালে পাশের হার ছিল ৭০.১৪ শতাংশ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন