• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা

মৃত ৩ সদস্যর পরিবারকে সাড়ে ৭ লক্ষ টাকা প্রদান

নিজস্ব সংবাদ দাতা / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

১৮ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,      

 খাগড়াছড়ি,প্রতিনিধি: খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে মৃত ৩ সদস্যর পরিবারকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৭ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর বাস টার্মিনালে সংগঠনের কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মধু সুদন দেবনাথ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা সমবায় অফিসার রত্ম কান্তি রোয়াজা,খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম শফি, জেলা ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের আহবায়ক হাজী আবদুল মোবিন, সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সম্পাদক মো: ইউনুছ মিয়া প্রমূখ।

এতে প্রধান অতিথি মেয়র রফিকুল আলম বলেন, কর্ম দক্ষমতার মধ্য দিয়ে মানুষ আজীবন বেঁচে থাকে। শুধু কাজ করলে হবে না মানবতার সেবাও এগিয়ে আসতে হবে সকলকে। এ সময় তিনি দক্ষ চালক ও হেলপার দিয়ে যানবাহন পরিচালনার প্রতি নজর রেখে সংগঠনে স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।

এতে খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির লিমিটেড এর সদস্য মৃত-মোশাররফ হোসেন,জুনু মিয়া,আবুল হোসেনের পরিবার সদস্যদের কাছে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে সাড়ে ৭ লক্ষ টাকা প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন