• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দুই দিন নিখোঁজের পর মেঘনায় উদ্ধার শিশু, পরিবারের কাছে হস্তান্তর বরুড়ায় জরুরি মেডিকেল টিম মাঠে নামল বন্যা প্রতিরোধে রেসকিউ ও চিকিৎসাসেবা ত্বরান্বিত ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারী সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লার লাবিবের এআইয়ে এশিয়া জয়, স্বপ্ন এখন বিশ্বজয়ের কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শার্শায় ছাত্রদল নেতা চয়নের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে ১৮টি মোটরসাইকেল নিলামে উঠবে চুরির মামলায় সাফল্যের জন্য পুরস্কৃত ওসি আমান ও এসআই রতন

রাজধানীর উত্তরায় অষ্টম শ্রেণির ছাত্র খুন।

নিজস্ব সংবাদ দাতা / ৩৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

  • ২৬ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
মো:আতিকুর রহমান,উওরা,প্রতিনিধি:
টঙ্গী গাজীপুরার কাজীপাড়া এলাকার
চন্দ্রিমা হাউজিংয়ের পঞ্চম তলা ভবনের
চতুর্থ তলার নিজ কক্ষ থেকে এক
ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত
ওই ছাত্রের নাম তৌসিফুল ইসলাম মুন্না(১৪)। সে উত্তরার শাহিন ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। নিহত মুন্না
পটুয়াখালি জেলার বাউফল থানার তাতের হাট গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,(বুধবার)
সকালে নিহতের মা হামিদা আক্তার মুকুল
মুন্নাকে বাসায় রেখে তার ছোট ছেলেকে নিয়ে স্কুলে যায়। কয়েক ঘন্টা পর মা মুকুল বাসায় ফিরে খাটের উপর সন্তান মুন্নার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পুর্ব থানা পুলিশের
উপ-পুলিশ পরিদর্শক আব্দুস সালাম নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে
প্রেরণ করেন। নিহতের গলায় ও পেটে ধারালো অস্ত্রে দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে হত্যাকান্ডে জড়িত এমন কাউকে
আটক করতে না পারলেও কিশোর গ্যাং
জরিত থাকতে পারে বলে প্রাথমিকভাবে
ধারণা করছে পুলিশ। পুলিশ নিহতের লাশের পাশ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা” ও ক্রিকেট খেলার ব্যাট উদ্ধার
করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা
হয়েছে। হত্যাকান্ডটি পরিকল্পিত বলে
দাবি করে টঙ্গী পূর্ব থানা পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল
হোসেন বলেন, ঘটনার সঙ্গে
জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত
রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন