• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

বাচসাস নির্বাচনে সভাপতি ফাল্গুনী হামিদ সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু

নিজস্ব সংবাদ দাতা / ৩৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০১৯

  • ২৮ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, বিনোদন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংগঠনের (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ফালগুনী হামিদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন। গত ২৬ জুলাই জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। সারারাত ভোট গণনা শেষে গতকাল সকালে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি ফালগুনী হামিদ পেয়েছেন ৩৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ফারুক বাবুলের ভোট ৮৬টি। সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবু ১৬১ ও শপথ চৌধুরী ১৫৯ ভোট পান। এই নির্বাচনে ২১ পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। মোট ভোটার সংখ্যা ৫৩৯। বিজয়ী ও বিজিতের তালিকা হচ্ছে, সভাপতি-ফালগুনী হামিদ ৩৬৫ (বিজয়ী), কাজী ফারুক বাবুল ৮৬, সাধারণ সম্পাদক-কামরুজ্জামান বাবু ১৬১ (বিজয়ী), শপথ চৌধুরী ১৫৯, হামিদ মোহাম্মদ জসিম ১৩৮, সহ-সভাপতি- বাদল আহমেদ ২৪৬ (বিজয়ী), সৈকত সালাউদ্দিন ২২৮ (বিজয়ী), রাজু আলিম ২১৬, রবিন শামস ১৫৭, সহ-সাধারণ সম্পাদক-রিমন মাহফুজ ২৫৭ (বিজয়ী), আবদুল্লাহ জেয়াদ ১৯৭, অর্থ সম্পাদক-মঈন আবদুল্লাহ ২৪২ (বিজয়ী), সৈয়দ ফারজানা জামান রুম্পা ২০৬, সাংগঠনিক সম্পাদক-রাহাত সাইফুল ২৫৯ (বিজয়ী), এমএস রানা ১৯৩, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক-শফিকুল আলম মিলন ২৬১ (বিজয়ী), জনি হক ১৯০, ক্রীড়া সম্পাদক-মুজাহিদ সামিউল্লাহ ২৩০ (বিজয়ী), লিমন আহমেদ ২২৫, সমাজ কল্যাণ মহিলাবিষয়ক সম্পাদক-শ্রাবণী হাওলাদার ২৯৫ (বিজয়ী), আঞ্জুমান আরা শিল্পী ১৫৭, প্রচার ও প্রকাশনা সম্পাদক-আবু সুফিয়ান রতন ২৫৬ (বিজয়ী), ইসরাফিল শাহীন ১৯৫, দপ্তর সম্পাদক-নিপু বড়–য়া ২৩৬ (বিজয়ী), সিরাজুল ইসলাম সিরাজ ১৭৮। বিজয়ী নির্বাহী সদস্যরা হলেন, লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অঞ্জন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, মাহমুদ মানজুর, ইরানী বিশ্বাস ও লিটন রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন