• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

ঢাকার বছিলায় ‘জঙ্গি আস্তানায়’ র‍্যাবের অভিযান, গোলাগুলি ও বিস্ফোরণ।

নিজস্ব সংবাদ দাতা / ২৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

২৯ এপ্রিল ২০১৯,

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট:    ঢাকার মোহাম্মদপুর সংলগ্ন বছিলা এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। সেখানে গোলাগুলি ও বিস্ফোরণ হয়েছে বলে বাহিনীটি জানিয়েছে।

র‍্যাব-২ পরিচালক আশিক বিল্লাহ জানিয়েছেন, “আমরা তথ্য পেয়েছিলাম যে, এই বাড়িতে জঙ্গি আস্তানা থাকতে পারে। সেই তথ্যের ওপর ভিত্তি করে আমাদের পেট্রোল টিম সেখানে গেলে তাদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি করা হয়।”

“তখন আমরাও পজিশন নিয়ে পাল্টা গুলি করেছি।”

”বাড়ির ভেতরে একবার বিস্ফোরণ হয়েছে। আমরা বাড়িটি ঘিরে রেখেছি এবং ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার আহবান জানিয়েছি,” বলছেন র‍্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ।

রাত সাড়ে তিনটা থেকে বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব।বছিলার মেট্রো হাউজিং এলাকায় এই বাড়িটি একটি টিনশেড ভবন, যেখানে চারটি কক্ষ রয়েছে।

তবে ভেতরে কতজন ‘জঙ্গি’ রয়েছে, তা এখনো নিশ্চিত নয় র‍্যাব।

এর মধ্যেই সেখানে র‍্যাবের স্পেশাল ফোর্স, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বাড়িটির আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন