• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা ও ধর্ষণচেষ্টা মামলায় খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড টেকনাফে দুর্ঘটনা ও গাছচাপায় আহত একাধিক আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ ও বিরাজমান সমস্যার সমাধান সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্বকাপে ভরাডুবির পর ক্যারিয়ার নিয়ে ভাবছেন নেইমার ব্যর্থতার মাঝেও হাসলেন মিসর কোচ জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কবি এম. এরশাদুর রহমান রচিত ‘কবিতায় আল্লামা ইসহাক (রা.)’ শীর্ষক গ্রন্থটি খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে

তারেক রহমানের নির্দেশেই ৪ এমপির শপথ: মির্জা ফখরুল।

নিজস্ব সংবাদ দাতা / ২৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

২৯ এপ্রিল ২০১৯,
বিন্দুবাংলা টিভি .কম ,
ডেস্ক রিপোর্ট :  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নিদের্শেই ৪ এমপি শপথ গ্রহণ করেছেন।

সোমবার (২৯ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে চার এমপি শপথ গ্রহণ করলেও মির্জা ফখরুলের শপথ গ্রহণ এখনো অনিশ্চিত রয়ে গেছে।

এর আগে একাদশ সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে বিএনপি। তাই তাদের নির্বাচিতদের শপথ না নেওয়ার বিষয়ে দলের কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কাজে দেয়নি। দলের মহাসচিব মির্জা ফখরুল ছাড়া সবাই এরই মধ্যে শপথ নিয়েছেন।

একাদশ জাতীয় সংসদে বিএনপি থেকে নির্বাচিত ছয়জনের মধ্যে পাঁচজন শপথ নিয়েছেন। শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। সোমবার শপথ গ্রহণের শেষ দিনে জাতীয় সংসদ ভবনে গিয়ে শপথ নেন বিএনপির চার সংসদ সদস্য। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশাররফ হোসেন।

এর আগে গত বৃহস্পতিবার অনেকটা আকস্মিকভাবেই ঠাকুরগাঁও-৩ আসেন বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান শপথ নেন। পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন