• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

ঈদের আগেই উন্মুক্ত হবে মেঘনা-গোমতী সেতু।

নিজস্ব সংবাদ দাতা / ৩০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

৩০ এপ্রিল ২০১৯

,বিন্দুবাংলা টিভি. কম,

স্টাফ রিপোর্টারঃ
আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
তিনি জানান, ৯শ’ ৩০ মিটার দৈর্ঘ্যরে দ্বিতীয় মেঘনা সেতু এবং ১ হাজার ৪শ’ ১০ মিটার দৈর্ঘ্যরে গোমতী সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা সেতুর টোলপ্লাজায় অত্যাধুনিক ইলেকট্রিক টোল আদায় সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম আরো জানান, বৈদ্যুতিক প্রক্রিয়ায় টোলপ্লাজায় কোন যানবাহন না থামিয়ে এবং নগদ অর্থ ছাড়াই ব্যাংক একাউন্টের মাধ্যমে টোল পরিশোধ করা যাবে। এতে করে টোলপ্লাজায় টোল আদায়ের কারণে মহাসড়কে যে যানজট সৃষ্টি হতো, তা আর হবে না।

এ প্রযুক্তি ব্যবহারের ফলে মহাসড়ক অনেকটাই যানজটমুক্ত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন