• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
এইচএসসি পরীক্ষা ও উদ্ভূত পরিস্থিতি: সংকট উত্তরণে আবেগের চেয়ে বিবেক ও যৌথ দায়বদ্ধতা বেশি প্রয়োজন সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ চসিককে আর্থিকভাবে স্বনির্ভর করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন উখিয়ায় যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে মজুদ ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ তৃতীয়বারের মতো নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

নিজস্ব সংবাদ দাতা / ২৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

২ মে ২০১৯, বিন্দুবাংলাটিভি ,ডেস্ক রিপোর্ট:

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সেনাবাহিনীর সকল ডিভিশনকে প্রস্তুত রাখা হয়েছে। বললেন বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
(বিজ্ঞাপন)
বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী আগাম কোনও নির্দেশনার জন্য অপেক্ষা করে না। কারণ, দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সেনাবাহিনীকে স্থায়ী নির্দেশনাই দেয়া রয়েছে। তাই ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ভারতের ওড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সেনাবাহিনীর সকল ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টারকে প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনীর সংশ্লিষ্ট ডিভিশনগুলোর পক্ষ থেকে বেসামরিক প্রশাসনের সাথেও যোগাযোগ স্থাপন করা হয়েছে।

জেনারেল আজিজ বলেন, আমরা নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালে বা দুর্যোগ পরবর্তী যেকোনো দায়িত্ব পালনের জন্যে সেনাবাহিনী পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে।
এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৮ জন ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও রানার্সআপ ২৪ পদাতিক ডিভিশন দলের হাতে ট্রফি তুলে দেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন