• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

‘ফণী’ আঘাত হেনেছে উড়িষ্যায়

নিজস্ব সংবাদ দাতা / ২৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০১৯

৩মে ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট:  ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ফণী’। পূর্বাভাসের থেকে ৫-৬ ঘণ্টা আগেই পুরী থেকে ৪০ কিমি দূরে স্থলভাগে আছড়ে পড়েছে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়। এর পরে তটরেখা ধরে সেটি পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে আসবে বলে ধারণা করা হচ্ছে। ৪৩ বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

গত ৩ দিন উপগ্রহ চিত্রে গতিবিধির ওপর নজর রাখার পরে আবহাওয়া অফিস জানিয়েছিল, শুক্রবার বেলা ৩টায় বঙ্গোপসাগর থেকে স্থলভূমিতে ঢুকবে সাইক্লোন ফণী। সেই পূর্বাভাস বদলে দিল্লির আবহাওয়া অফিসের সাইক্লোন সতর্কতা কেন্দ্রের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, শুক্রবার সকাল ৮টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময়ে ফণী আছড়ে পড়বে পুরী সংলগ্ন গোপালপুরে।

ফণীর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ভারতে ১০৩টি ট্রেন বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে সব বিমান ওঠানামা বন্ধ রাখা হচ্ছে। ভুবনেশ্বর বিমানবন্দর বৃহস্পতিবার রাত ১টা থেকে বন্ধ থাকছে ২৪ ঘণ্টা। কলকাতায় সব বিজ্ঞাপন হোর্ডিং খুলে দিতে পৌরসভাকে নির্দেশ দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গতকাল দুপুর থেকে ভারতের উড়িষ্যা উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। নিচু জায়গা থেকে মানুষকে সাইক্লোন আশ্রয় কেন্দ্রে সরাতে শুরু করে প্রশাসন।

বাংলাদেশে ১৮-২০ লাখ মানুষের সাময়িক আশ্রয়ের জন্য ৪,০৭১টি সাইক্লোন আশ্রয়কেন্দ্র ও এলাকার স্কুল ভবন তৈরি রাখা হয়েছে। বৃহস্পতিবার থেকেই সবধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। কক্সবাজারে পর্যটকদের সতর্ক করা হয়েছে। তৈরি রাখা হয়েছে সেনাদের। শনিবারের উচ্চমাধ্যমিক পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে।

জাগরণ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন