• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার মতপ্রকাশের স্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়: রাষ্ট্রদূত মুশফিক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সার্জিও গর, উঠে এলো গুরুত্বপূর্ণ নানা বিষয় রাষ্ট্রায়ত্ত সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল প্রতিবাদের শহীদ মিনার থেকে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে: নোবিপ্রবির তিন শিক্ষকের যাত্রা

বিয়ে না করলে লাশ হব’

নিজস্ব সংবাদ দাতা / ৩৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০১৯

বিন্দুবাংলা টিভি .কম,

ডেস্ক রিপোর্ট ● কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক প্রেমিকা (১৭) অনশন করছেন। সে উপজেলা সদরের উত্তর পাড়া এলাকার হায়েছ মিয়ার ছেলে রমজান আলীর বাড়িতে বিয়ের দাবিতে সোমবার সকাল থেকে এ রির্পোট লেখা পর্যন্ত অনশন করছেন।

তিনি একই এলাকার কুদ্দুছ মিয়ার মেয়ে তানজিনা আক্তার (১৯)। অনশনরত ওই কিশোরী বলেন, চার বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। প্রেমের বিষয়টি আমার মা-বাবা জানতে পারে দের বছর পূর্বে আমাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়।

বিয়ের কিছু দিন পর আবার রমজান আমার সাথে যোগাযোগের চেষ্ঠ করলে প্রথমে আমি তাকে পাত্তা দেইনি। এক পর্যায়ে আমি তার প্রতি দূর্বল হয়ে পড়ি।

এ সংসার ছেড়ে চলে আসলে রমসজান আমাকে বিয়ে করবে। এমন প্রলোভনে আমি স্বামীর বাড়ি ছেড়ে চলে আসি।

আসার পর থেকে প্রায় দের বছর আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে যাচ্ছে। এ ঘটনায় আমার মা-বাবাও আমার প্রতি অসন্তুষ্ঠ হয়ে বাড়ী থেকে বের করে দেয়।

তাই আমি নিরুপায় হয়ে সোমবার সকালে রমজানের বাড়িতে চলে আসি। সে আরো বলেন, আমি এখন দু‘কুল হারা। রমজান আমাকে বিয়ে না করলে এই বাড়ি থেকে আমার লাশ বের হবে।

ওই কিশোরী অনশন শুরু করার পর থেকে রমজান আত্মগোপনে রয়েছে বলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন