• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

গজারিয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ২৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

১৬ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,এম ডি ওসমান :
গজারিয়া থানা পুলিশের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটায় মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী ওপেন হাউস ডে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, থানার পাশে উম্মক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: জায়েদুল আলম পিপিএম।
বক্তব্য করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম বার, বাংলাদেশ আ‘লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো: আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো: রেফায়েতউল্লাহ খান তোতা, আ‘লীগের উপজেলা সভাপতি মো: সোলাইমান দেওয়ান। উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আশফাকুজ্জামান। উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অপরাধ) মো: মোস্তাফিজুর রহমান, গজারিয়া কমিউনিটি পুলিশের সভাপতি মো: নাসির উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বীর প্রতিক মো: রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খোকন নেকী ও খাদিজা আক্তার আঁখি, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন অর রশিদ,হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো : কবির হোসেন খান, গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুর রহমান প্রমুখসহ স্থানীয় জনপ্রতনিধি সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সহ¯্রাধিক এলাকাবাসী। সভা শুরুর পর উম্মক্ত আলোচনা অংশ নেন উপস্থিতদের মধ্যে প্রায় বিশজন। বক্তারা মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ বাল্য বিবাহ প্রতিরোধসহ নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন থানা চত্বরে একটি বৃক্ষের চারা রোপণ ও নব নির্মিত গোল ঘর উদ্ধোধন করেন এবং দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন