• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী ঘোষণা ১৭ বছরে ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি অপ্রাপ্তবয়স্ক প্রেম-প্রণয়: নীরব সামাজিক বিপর্যয়ের অশনি সংকেত মেঘনায় চাদাবাজির মামলায় গ্রেপ্তার নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মামলার জটে সড়ক, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

ব্যস্ততা বেড়েছে কুষ্টিয়ার তাঁত পল্লীর তাঁতিদের

নিজস্ব সংবাদ দাতা / ২৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০১৯

ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০১৯ ,ডেস্ক রিপোর্ট   : ঈদ উপলক্ষে কুষ্টিয়ার লুঙ্গি, গামছা, চাদর, বেডশিট এর চাহিদা বেড়েছে কয়েকগুণ। নানা প্রতিবন্ধকতা থাকলেও ক্রেতাদের চাহিদা মেটাতে রাত দিন পরিশ্রম করছেন কারিগররা। তবে অর্থ ও দক্ষ শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন শিল্পের সাথে জড়িতরা। এ জন্য তারা চান সরকারের সহায়তা। অবশ্য চলতি অর্থ বছর থেকে স্বল্প সুদে ব্যাংক ঋণের আশ্বাস দেন তাঁত বোর্ডের কর্মকর্তা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তাঁত পল্লীর ঘরগুলোতে এখন ৪৪ হাজার হস্ত চালিত আর ১ হাজার ২৩৭টি বিদ্যুৎ চালিত তাঁতের খট খট শব্দ। রমজানের এই সময় ক্রেতাদের চাহিদা মেটানোর জন্য ব্যস্ত সময় পার করেছেন কারিগররা। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে শেষ মুহূর্তের কর্মযজ্ঞে মুখর কুমারখালী উপজেলার ২৩টি গ্রাম। এসব কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে গামছা, লুঙ্গি, চাদর, বেডশিটসহ নানা ধরণের তোয়ালে। পূঁজির স্বল্পতা আর শ্রমিক সংকটের কারণে হিমশিম খাচ্ছেন মালিকরা। কাঁচামালের দাম বাড়লেও তৈরি করা গামছা, লুঙ্গি, চাদর, বেডশিটের দাম বৃদ্ধি পায়নি। এ কারণে পণ্য উৎপাদনে সংকটে পড়ছে এ শিল্পের সাথে জড়িতরা। এ জন্য তারা চান সরকারের সহায়তা। তাঁতিরা বলছেন, ঈদের সময় লুঙ্গির চাহিদা থাকে এজন্য বেশি বোনাতে হয়। কাজের চাপ বেশি এজন্য প্রডাকশন বাড়াতে হয়। সরকার যদি আমাদের সহায়তা করে তাহলে আমরা আগে থেকে এগুলো উৎপাদন করে রেখে বিক্রি করতে পারি। অবশ্য তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে স্বল্প সুদে ব্যাংক ঋণের বিষয়ে আশ্বাস দেন তাঁত বোর্ডের কর্মকর্তারা। কুষ্টিয়ার তাঁত বোর্ডের উপ-সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান বলেন, সারা দেশে ১৫৮ কোটি টাকা ঋণ সুবিধা দেয়া হয়েছে। যেটা আগামী ঈদের আগে তারা সুবিধা পাবে। বাংলাদেশ তাঁত বোর্ডের তথ্য অনুযায়ী কুষ্টিয়ার কুমারখালীতে বস্ত্র শিল্পের বার্ষিক আয় প্রায় ৩০০ কোটি টাকা। মুুুক্তখবর ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন