• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায়

কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ মাদক ব্যবসায়ি নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০১৯

২৪ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ জাকির হোসেন (৩০) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে।

বৃৃৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার পালপাড়া গোমতী ব্রিজের পাশে এ ‘বন্দুক যুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত জাকির কুমিল্লা মহানগরীর শাসনগাছা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে পালপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী জাকির গুলিবিব্ধ হয়ে আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১২শ পিস ইয়াবা, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জাকির একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭ টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন