ঢাকা   ০৩:১৮:০০ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী অর্থ বছরের বাজেট হবে ৫ লাখ কোটি টাকারও বেশি : প্রধানমন্ত্রী।

Reporter Name
  • Update Time : Saturday, May 25, 2019,
  • 314 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৫ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,  অনলাইন ডেস্ক >> প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ১৩ জুন তার সরকার আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করবে, যার আকার হবে পাঁচ লাখ কোটি টাকারও বেশি।

আজ শনিবার তার সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য দেয়া এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছিল তখন বাজেটের আকার ছিল ৬১ হাজার কোটি টাকা। আমরা যখন প্রথম সরকার গঠন করি তখন উন্নয়ন বাজেটের আকার ছিল ১৮/১৯ হাজার কোটি টাকা। কিন্তু বর্তমান অর্থবছরে আমরা ২ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট প্রণয়ন করেছি।থ

দেশের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছে যাচ্ছে। দেশের প্রতিটি মানুষ যাতে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিয়ে একটি সুন্দর জীবন-যাপন করতে পারে আমরা তার জন্য সকল ব্যবস্থা করছি।থ

শেখ হাসিনা বলেন, ‘সরকার চায় প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার নিয়ে বাঁচুক। একটি মানুষও গৃহহীন ও চিকিৎসাহীন না থাকুক এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত না হোক।ক্ষমতা তার কাছে উপভোগ করার বিষয় নয়, বরং জাতিকে সেবা করার একটি সুযোগ। এই আদর্শ অনুসরণ করে আমি দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং এর সুফল জনগণের কাছে পৌঁছে যাচ্ছে।আমাদের লক্ষ্য হচ্ছে স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেয়া এবং প্রতিটি মানুষকে একটি সুন্দর জীবন উপহার দেয়া।থ

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ৯৩ শতাংশ লোক এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে এবং তাদের জীবন মান উন্নত হয়েছে।আমরা দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ২১ শতাংশে এবং চরম দারিদ্র্যের হার নামিয়ে এনেছি। চলতি অর্থবছরে আর কোন চরম দরিদ্র থাকবে না, ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি