• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন

ছাগলনাইয়ায় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বিএনপির ইফতার।

নিজস্ব সংবাদ দাতা / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

৩০ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া উপজেলায় ২৯ মে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠানিক ভাবে ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে পালিত হয়েছে।ছাগলনাইয়া উপজেলায় পালিত হওয়া বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দলটির বিপুল পরিমান নেতা-কর্মীর সমাগম ঘটেছে।অনুষ্ঠানটি ইফতার ও দোয়া মাহফিলের ব্যানারে অনুষ্ঠিত হলেও অনুষ্ঠানটিতে আগত জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাদের বক্তিতা শুনে অনেকটা মনে হয়েছে,হয়তো বা অনুষ্ঠানটি খালেদা জিয়ার মুক্তির দাবীতে সামনে আন্দোলনের জন্য দীর্ঘদিনের জংয়ে ধরা তৃণমূল পর্যায়ে থাকা নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা কারণে আয়োজিত দলীয় কোন গণসমাবেশ চলছে।নেতাদের বক্তিতা শুনে এমনটি মনে হলেও প্রকৃত পক্ষে অঅনুষ্ঠানটি ছিলো,ছাগলনাইয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত একটি ইফতার ও দোয়া মাহফিল।
ছাগলনাইয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলমগীর বি,এ এর সঞ্চালনায়,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্রগ্রাম বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মদ মজুমদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার মনোনীত ফেনী-১ আসন থেকে প্রার্থী হওয়া ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি মুন্সী রফিকুল আলম মজনু, ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী,ছাগরনাইয়া পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর ইউছুপ মজুমদার,সাধারণ সম্পাদক আবদুল লতিফ,৫ নং মহামায়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুন্সী লিটন প্রমূখ।অনুষ্ঠানে অন্যান্য স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সরকার, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল, ছাগলনাইয়া পৌর যুবদলের সভাপতি কাজী জসিম উদ্দিন,পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এমজি গোলাম কিবরিয়া,বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃখোকন,কারা নির্যাতিত নেতা মহামায়ার জাফর উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীগণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন