• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

৩০ মে ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম ,খুলনা সংবাদদাতা :

 

ছেলেধরা মনে করে আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ মে) সকালে খালিশপুর জুট মিলের সামনে আটক হওয়া ওই বৃদ্ধের ঝুলিতে ৩ লাখ ৯৩ হাজার ৭৪৯ টাকা পাওয়া যায়।

এলাকাবাসী ময়লা কাপড় ও জীর্ণ পোশাকের বৃদ্ধের ঝুলিতে কী আছে দেখতে চান। পরে ঝুলিতে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, সকালে ছেলেধরা মনে করে এলাকাবাসী আনুমানিক ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে আটক করেন। এ সময় তার ঝুলিতে কী আছে দেখতে চান এলাকাবাসী। পরে ঝুলিতে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ওসি বলেন, টাকাগুলো এখন পুলিশের  হেফাজতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বৃদ্ধ জানিয়েছেন, বিভিন্ন এলাকায় গান গেয়ে তিনি এ টাকা আয় করেছেন। তবে এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে  যোগাযোগ করা হচ্ছে। সেখান থেকে বৃদ্ধের বিষয়ে যা করতে বলা হবে, তা-ই করবে পুলিশ। টাকাগুলো আদালতের জিম্মায় দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন