• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

আত্মবিশ্বাস আর জয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদ দাতা / ৩৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০১৯

৩ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ‌শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২ জুন) রাতে এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মবিশ্বাস ধরে রাখা এবং জয়ের ধারা অব্যাহত রাখার জন্য টাইগারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

কেনিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৩০ রানের বিশাল স্কোর দাঁড় করায় বাংলাদেশ। যেটি বিশ্বকাপ তথা ওয়ানডেতেই বাংলাদেশের সেরা ইনিংস। সর্বোচ্চ ৭৮ রান করেন মুশফিকুর রহিম। ৭৫ করেন সাকিব আল হাসান। ৩৩ বলে ৪৬ করে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জবাবে রান তাড়ায় ৮ উইকেটে ৩০৯ রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস।ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাতে থাকা দল ২১ রানে হারিয়েছে তিনে থাকা দক্ষিণ আফ্রিকাকে।ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান । দারুণ জয়ে শুরু হলো এবারের বিশ্বকাপে বাংলাদেশের পথচলা।।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন