• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায়

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব সংবাদ দাতা / ৩৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০১৯

৩ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলি কেড়ে নিল এক প্রবাসী বাংলাদেশির প্রাণ। রোববার (২ জুন) জোহানেসবার্গের ইস্টরেন্ডের ডিপসলোট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন (২৪) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বেপারীপাড়ার এস্তেফাজ উদ্দীনের ছেলে। তিনি গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম ডি জুনাইদ।

নিহত শাহাদাত হোসেনের প্রতিবেশী যুবলীগ নেতা কাইসার হাসান বাপ্পী জানান, বড় ভাই রুবেলের ব্যবসায় সময় দিতে শাহাদাত ছয় মাস আগে দক্ষিণ আফ্রিকায় যান। বাংলাদেশ সময় গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে তিন-চারজন সশস্ত্র ডাকাত ওই দোকানে ঢুকে লুটপাট করে। ডাকাতি করে চলে যাওয়ার সময় তারা শাহাদাতকে লক্ষ্য করে গুলি করে। পরে বড় ভাই রুবেল ও অন্য প্রবাসীরা গুলিবিদ্ধ শাহাদাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তিন ভাই ও দুই বোনের মধ্যে শাহাদাত হোসেন পঞ্চম। তাঁর মৃত্যুতে বাড়িতে চলছে শোক। স্বজনদের কান্না কেউ থামাতে পারছে না। উল্লেখ্য, এর আগেও চাঁদা না দেয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় বেশকিছু বাংলাদেশি প্রবাসীকে সন্ত্রাসীরা হত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন