• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার মতপ্রকাশের স্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়: রাষ্ট্রদূত মুশফিক

ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মো. জুয়েল কাজী:

ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে বাড়ি থেকে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে ওই স্কুলছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস) সেন্টারে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৫) গভীর রাতে প্রতিবেশী কয়েক বখাটে যুবক তার মা বাড়িতে না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

পরে অসুস্থ অবস্থায় স্কুলছাত্রীকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার জানায়, রাতে বাড়িতে আমার দুই ভাগ্নি ছিল। ওর মা ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। দুই ভাগ্নি দুটি আলাদা কক্ষে ঘুমিয়ে ছিল। রাত ১টার দিকে প্রতিবেশী এক যুবক জানালা ভেঙে ঘরে প্রবেশ করে দরজা খুলে দিলে আরও কয়েক যুবক ঘরে ঢোকে। এরপর জোরপূর্বক আমার ভাগ্নিকে তুলে নিয়ে যায়। পরে তারা তার ওপর নির্যাতন চালায়। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে অসুস্থ অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আজ সকালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।

পরিবারের সদস্যরা আরও বলেন, “যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমার ভাগ্নি কয়েকজনকে চিনতে পেরেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হচ্ছে।”

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, “অভিযোগ পেয়েছি। এ ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন